শিশুদের ওবিসিটি বা স্থুলতা নিয়ে আমাদের গবেষণা প্রকাশিত
Posted on: 21, February 2019, by : Mahbub Hasan
বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশন এর উদ্যোগে জামালপুর শহরে পরিচালিত একটি জরিপের ফলাফল থেকে এই তথ্য জানা গিয়েছে। জামালপুর শহরের ১২টি স্কুলে স্ট্র্যাটিফাইড স্যামপ্লিং করে সেকুল্যার স্কুল এবং নুরানী মাদ্রাসার ৪ থেকে ৭ বছর বয়সী শিশু এবং তাদের মায়েদের এই গবেষণায় অন্তর্ভূক্ত করা হয়। মোট ৬৫০ জন মা এবং তাদের বাচ্চারা এতে অংশগ্রহণ করেন।
এই গবেষণার প্রধান প্রশ্ন ছিল- মায়েরা শিশুদের স্থূলতাকে স্বাস্হ্য সমস্যা হিসেবে মনে করেন কি না। মা’দের থেকে জানতে চাওয়া হয়েছিল নিজের সন্তানের স্বাস্থ্য সম্পর্কে তাদের ধারণা কী (মোটা, পাতলা বা স্বাভাবিক)? এভাবে মায়েদের পারসেপশন জানা হয় এবং শিশুদের বিএমআই (BMI) থেকে তাদের প্রকৃত স্হূলতার পরিমাপ করা হয়।
গবেষণার উল্লেখযোগ্য ফলাফলগুলো হচ্ছে–
১। জেলা শহর লেভেলে প্রায় ৬৫% মা শিশুদের স্থূলতাকে কোন সমস্যা মনে করেন না বা এ সম্পর্কে কোন ধারনা নেই
২। মা’দের ধারণা অনুযায়ী মাত্র ৩% শিশু মোটা বা মোটা টাইপের কিন্তু বাস্তবে দেখা গেছে জামালপুর শহরে এই বয়স গ্রুপে ১৪% শিশু স্থূল (Overweight/obese)
৩। প্রায় ৭০% মায়েরা জানেন না শিশুর স্থূলতার কারণে ভবিষ্যতে কী কী অসুখ শরীরে বাসা বাধতে পারে
৪। ফাস্টফুড ও কোমল পানীয় খেলে যে শিশুরা মুটিয়ে যায় সে সম্পর্কে কোন ধারণা নেই প্রায় ৭০% মায়ের
৫। জামালপুর শহরের শিশুদের প্রায় ৭০% স্ক্রিন টাইম (মোবাইল, টিভি, কম্পিউটার ইত্যাদি) গাইডলাইন অনুসরণ করে না মা’রা জানেন না যে এ কারণে শিশুরা মুটিয়ে যেতে পারে।
বৈশ্বিক প্রেক্ষাপট
উন্নত বিশ্বে ওবিসিটি বা স্থূলতা বা মুটিয়ে যাওয়াকে একটি স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা হয়। বিশেষ করে অনেকগুলো ক্রনিক ডিজিজ বা দূরারোগ্য ব্যাধির অন্যতম রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকির মধ্যে ওবিসিটি একটি। বড়দের পাশাপাশি শিশুরাও ওবিসিটিতে আক্রান্ত হয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে ছোটবেলায় শিশুরা মোটা হয়ে গেলে তাদের প্রায় ৭০% সেই স্থূলত্ব বয়স্ক অবস্থা পর্যন্ত ধরে রাখে। নানা কারণে শিশুরা স্হূলত্ব বরণ করতে পারে। অন্যতম কারণগুলোর মধ্যে রয়েছে কায়িক বা ফিজিক্যাল অ্যাকটিভিটি কমে যাওয়া, অস্বাস্থ্যকর খাবার খাওয়া, এবং তথ্য প্রযুক্তির ব্যাপক প্রসারের সাথে লাইফ স্টাইলে পরিবর্তন হওয়া।
বাংলাদেশে ওবিসিটির বর্তমানে কী অবস্থা সে সম্পর্কে তেমন গবেষণা হয়নি। ওবিসিটি বা স্থূলতা আসলেই কোন স্বাস্থ্য সমস্যা কিনা সে সম্পর্কে আমাদের ধারণা কেমন তার নির্ভরযোগ্য কোন পরিসংখ্যান নেই।
ওবিসিটি এমন একটি স্বাস্থ্যগত ব্যাপার যেটি নিয়ে আমাদের নানা ধরনের অভিমত রয়েছে। অনেকে মনে করেন ওবিসিটি শুধু খাদ্যাভ্যাসের কারণেই হয়। অর্থাৎ বেশি খেলেই মানুষ ওবিস বা মুটিয়ে যায়। কিন্তু গবেষণায় দেখা গেছে যে খাদ্যাভ্যাস স্হূলতার একটি কারণ হলেও এটিই একমাত্র কারণ নয়।
ধারণা করা হয় ওবিসিটির কারণ মনোজাগতিক, পারিপার্শ্বিক, সামাজিক, এবং ক্ষেত্র বিশেষে অর্থনৈতিক। কিন্তু যে কারণেই হোক না কেন সেটি গবেষণার মাধ্যমে তুলে আনতে গেলে প্রথমে আমাদের জানতে হবে ওবিসিটি সম্পর্কে মানুষের ধারণা কী। কোন সমস্যা সমাধান করার প্রথম ধাপ হচ্ছে সেটিকে সমস্যা হিসেবে চিহ্নিত করা।
প্রেক্ষাপট বাংলাদেশ
বাংলাদেশে শিশুদের ওবিসিটি নিয়ে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো গবেষণা হয়নি। অর্থনৈতিক সমৃদ্ধির সাথে উন্নয়নশীল দেশে ওবেসিটি বেড়ে যাচ্ছে। দক্ষিণ এশিয়ায় শিশুদের পুষ্টিহীনতা দিন দিন কমে যাচ্ছে; অন্যদিকে ওবিসিটি পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে। অদূর ভবিষ্যতে এটি বাংলাদেশের জনস্বাস্থ্যগত সমস্যার অন্যতম একটি হতে যাচ্ছে।
এই স্টাডির ফাইন্ডিংস স্থূলতা প্রতিরোধের উপায় বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোন কিছুকে সমস্যা হিসেবে না ভাবলে সেটি প্রতিরোধ প্রায় অসম্ভব। তাই ওবিসিটি প্রতিরোধে মা ভিত্তিক এডুকেশনাল প্রোগ্রাম দেশের জন্য প্রথম করণীয় কাজ হবে।
এই গবেষণার জন্য আমরা জামালপুরবাসীর কাছে কৃতজ্ঞ। কমিউনিটির সাপোর্ট ছিল বিধায় এই ধরণেের গবেষণা করা সম্ভব হয়েছে।
এই স্টাডির প্রধান গবেষক ডঃ সরোয়ার হোসেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওলংগং এর সাথে কলাবোরেশন করে গবেষণাটি সম্পন্ন করেন। সেজন্য ওলংগং ইউনিভার্সিটির আর্লি স্টার্ট প্রোগ্রাম কে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Downloaded the 777pubapk and it’s super convenient to play on my phone. No lag, good graphics. Definitely recommended for mobile gaming. Get it here: 777pubapk
Just checked this site for 7m.ma cao and found the information I was looking for! You can find it here: 7m.ma cao
Anyone know where to download Jogo de Ouro Bet? I heard it’s fire! If anyone has the link, please share! You can find it here I’m sure: jogo de ouro bet baixar